মাদকবিরোধী সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদকদ্রব্য নিয়ন্ত্রণে মানিকগঞ্জে বিভিন্ন মসজিদের ইমামদের নিয়ে মতবিনিময় সভা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের পাশে অবস্থিত ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে গতকাল মঙ্গলবার এই সভার আয়োজন করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। জানা গেছে, মানিকগঞ্জে মাদকবিরোধী অভিযান ও প্রচারণার অংশ হিসেবে এই মতবিনিময় ও গণস্বাক্ষর কার্যক্রম অনুষ্ঠিত হয়। দুই ঘণ্টাব্যাপী এই সভায় জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক এস এম আকরাম হোসাইন সভাপতিত্ব করেন। আরও বক্তব্য দেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আজিজুল হক। তিনি বলেন, জেলার বিভিন্ন মসজিদের ১১০ জন ইমাম এই সভায় অংশ নেন।