মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদকের ব্যবহার ও মাদক ব্যবসা প্রতিরোধের লক্ষ্যে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ব্রাহ্মণচক গ্রামে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার এলাকাবাসীর উদ্যোগে ওই গ্রামের চৌরাস্তার মোড়ে এ সভা হয়। স্কুলশিক্ষক মো. হাবিব উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় রফিকুল ইসলাম, কোরবান আলী, মনছুর হেলাল, সুলতান মাহমুদ, মোস্তফা সরকার ও মো. বিল্লাল হোসেন প্রমুখ বক্তৃতা করেন। সভা শেষে ওই এলাকায় মানববন্ধনও করা হয়। স্কুলশিক্ষক মো. হাবিব উল্লাহ বলেন, ওই এলাকায় এবং আশপাশের গ্রামগুলোয় মাদকের ব্যবহার ও মাদক ব্যবসা সম্প্রতি অনেক বেড়ে যাওয়ায় গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়েছে। এতে এলাকার শতাধিক তরুণ ও যুবক অংশ নেন।
মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি