প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মতলব ডিগ্রি কলেজ মিলনায়তনে গতকাল সোমবার মাদক ও ইভ টিজিংবিরোধী সমাবেশ হয়েছে। মতলব দক্ষিণ থানা এ সমাবেশের আয়োজন করে। এতে প্রায় দেড় হাজার শিক্ষার্থী অংশ নেয়। কলেজ সূত্রে জানা গেছে, অধ্যক্ষ আ. ছামাদের সভাপতিত্বে ও শিক্ষক জাকির হোসেনের সঞ্চালনায় সমাবেশে উপজেলা চেয়ারম্যান সিরাজুল মোস্তফা তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা সফিকুল ইসলাম, মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন, পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান পাটোয়ারী প্রমুখ বক্তব্য দেন। সমাবেশে বক্তারা শিক্ষার্থীদের মাদককে ‘না’ বলার এবং মেয়েদের উত্ত্যক্ত না করার আহ্বান জানান।