মাদকবিরোধী সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের উখিয়া সদরে গতকাল শনিবার দুপুরে পুলিশের উদ্যোগে মাদকবিরোধী শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শোভাযাত্রায় নেতৃত্ব দেন সদ্যযোগদানকারী জেলা পুলিশ সুপার শ্যামল কুমার নাথ। দুপুর ১২টায় উখিয়া থানা চত্বরে ভারপ্রাপ্ত কর্মকর্তা অংসা থোয়াইয়ের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সহকারী পুলিশ সুপার ছত্রধর ত্রিপুরা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আদিল উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক হামিদুল হক চৌধুরী, রাজাপালং ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, উখিয়া প্রেসক্লাব সম্পাদক রতন কান্তি দে, কমিউনিটি পুলিশের সেক্রেটারি শফিউল আলম, ব্যবসায়ী মুজিবুর রহমান প্রমুখ।