মাদকবিরোধী সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার কেরানীগঞ্জে বাস্তা ক্রীড়া ও সাংস্কৃতিক সংসদের উদ্যোগে গতকাল বুধবার বিকেলে উপজেলা পরিষদ মাঠে বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন আহমেদ। এর উদ্বোধন করেন ইউএনও আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। বাস্তা ক্রীড়া ও সাংস্কৃতিক সংসদের সভাপতি জেড এ জিন্না অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। শেষে সংগীত পরিবেশন করেন খ্যাতনামা সংগীতশিল্পী নকুল কুমার বিশ্বাস ও বাউলশিল্পী কাজল দেওয়ান।