মাদকবিরোধী সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা কমিউনিটি পুলিশের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলার লতিফপুর একতা উচ্চবিদ্যালয় মাঠে এ সমাবেশ হয়। বিদ্যালয় ব্যবস্থাপনা পরিষদের সভাপতি মো. সালাহউদ্দিন আবুলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি ও মির্জাপুর বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ সালাহ উদ্দিন আহমেদ, মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইনউদ্দিন, লতিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন, লতিফপুর একতা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আওলাদ হোসেন প্রমুখ। সমাবেশে বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশে মাদকের কুফল সম্পর্কে সচেতনতামূলক বক্তৃতা দেন।

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি