মাদকবিরোধী সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দাউদকান্দি উপজেলার উত্তর পেন্নাই গ্রামের ফকিরবাড়িতে গতকাল শুক্রবার বিকেলে যুবসমাজের উদ্যোগে মাদক, নারী নির্যাতন, যৌতুক ও ইভটিজিং প্রতিরোধমূলক সমাবেশ হয়েছে। এতে বক্তব্য দেন গৌরীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আবুল হাশেম সরকার, দাউদকান্দি মডেল থানার উপরিদর্শক (এসআই) জাহিদুল হক, শিক্ষক আবদুর রব ও ইসমাইল হোসেন, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আক্তার হোসেন প্রমুখ। তাঁরা মাদক সেবন বন্ধ করে আলোর পথে আসতে মাদকাসক্ত লোকজনের প্রতি আহ্বান জানান।