প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার খাদেরগাঁও ইউনিয়ন পরিষদ চত্বরে এ সমাবেশ হয়। মতলব দক্ষিণ থানা এ কর্মসূচির আয়োজন করে। থানার ওসি মো. কুতুব উদ্দিনের সভাপতিত্বে ও ইউপি সদস্য শেখ ফজলুল করিম সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. আশরাফউজ্জামান, খাদেরগাঁও ইউনিয়ন কমিউনিটি পুলিশের সভাপতি মজিদ প্রধান, স্থানীয় মানবাধিকারকর্মী সাইফুল ইসলাম প্রমুখ। সমাবেশ শেষে খাদেরগাঁও ইউনিয়ন পরিষদ চত্বর থেকে একটি মাদকবিরোধী শোভাযাত্রা বের করা হয়।