প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার দাউদকান্দি উপজেলার সুন্দলপুর গ্রামের পূর্বপাড়া ওহাব সরকারের উঠানে গত শনিবার রাতে গ্রামবাসীর উদ্যোগে মাদক সেবন, বিক্রি ও চুরি-ডাকাতি প্রতিরোধে সমাবেশ হয়েছে। এতে বক্তব্য দেন সুন্দলপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য নাজির মিয়া, সাবেক সদস্য ওয়ালী উল্লাহ প্রমুখ। তাঁরা মাদক সেবন ও বিক্রি বন্ধে একাত্মতা ঘোষণা করেন। তাঁরা মনে করেন, মাদক সেবন ও বিক্রি বন্ধ হলেই এলাকায় চুরি-ডাকাতি বন্ধ হবে। পরে ২১ সদস্যবিশিষ্ট একটি মাদক প্রতিরোধ কমিটি গঠন করা হয়।