মাদকবিরোধী সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুরে মাদক ও ইভটিজিংবিরোধী শোভাযাত্রা, মানববন্ধন ও সমাবেশ হয়েছে। কচুয়া গ্রামের লোকজন ও স্থানীয় কয়েকটি সামাজিক সংগঠন গতকাল বুধবার বেলা ১১টায় উপজেলার কচুয়া বাজারে এ কর্মসূচির আয়োজন করে। মানববন্ধন শেষে কচুয়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল আলীমের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শওকত শিকদার, পৌর মেয়র আবু হানিফ আজাদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সবুর রেজা, কচুয়া পাবলিক উচ্চবিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ইদ্রিস শিকদার প্রমুখ। এর আগে সকাল ১০টায় একটি শোভাযাত্রা বাজারের কয়েকটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে।