প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘মাদকমুক্ত সমাজ ও জাতি গঠনই আমাদের লক্ষ্য’ স্লোগান সামনে রেখে ভোলায় মাসব্যাপী মাদকবিরোধী অভিযান ও প্রচারণা কর্মসূচি শুরু হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের হয়। এটি শহর ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক আবদুল হালিম এতে সভাপতিত্ব করেন। বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাং সেলিম উদ্দিন, পুলিশ সুপার মো. মোকতার হোসেন প্রমুখ। সভায় শিক্ষার্থীরাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।