মাদকবিরোধী আলোচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে ‘মাদকবিরোধী সচেতনতা সৃষ্টিতে শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় ধূমপানমুক্ত ক্যাম্পাস গড়ার আহ্বান জানানো হয়েছে। রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গতকাল বৃহস্পতিবার রাজশাহী নগরের তেরখাদিয়া এলাকায় এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার আবদুল হান্নান। বিশেষ অতিথি ছিলেন হবিবুর রহমান, মাসুদুর রহমান ভূঁইয়া, মাহাবুব আলম ও লুৎফর রহমান। আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহীর অতিরিক্ত পরিচালক মজিবুর রহমান পাটওয়ারী। সভায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, ইমামসহ ৪৫০ জন উপস্থিত ছিলেন।