মাদকবিরোধী আলোচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক মাদক প্রতিরোধ দিবসের কর্মসূচির অংশ হিসেবে গতকাল সোমবার দুপুরে গাজীপুরের ভাওয়াল মির্জাপুর বিশ্ববিদ্যালয় কলেজ মিলনায়তনে এক আলোচনা সভা হয়। কলেজের অধ্যক্ষ মো. মাহমুদুল হকের সভাপতিত্বে এতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাসির উল্লাহ ভূঁইয়া, কলেজের সহকারী অধ্যাপক নওজেশ আলী, প্রভাষক ও সাংবাদিক আবুল হোসেন, গাজীপুর জেলা মাদকবিরোধী ফোরামের সভাপতি শওকত ওসমান সরকার ও গাজীপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক খোরশেদ আলম বক্তব্য দেন।