মাদকবিরোধী কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জে গতকাল মঙ্গলবার এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে মাদকবিরোধী কর্মসূচি পালিত হয়েছে। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এ কর্মসূচির আয়োজন করে। কর্মসূচির মধ্যে ছিল মানববন্ধন, আলোচনা সভা, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শন ও লিফলেট বিতরণ। বেলা সাড়ে ১১টার দিকে শহরের বড় ইন্দারা মোড়ে বিশ্ববিদ্যালয়ের সামনে মানববন্ধন হয়। এতে অংশ নেন উপাচার্য এ বি এম রাশেদুল হাসান, প্রক্টর মেহেদী হাসান, জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আলমগীর হোসেন প্রমুখ।