প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘আর কোনো দিন মাদক নয়’—এ প্রতিপাদ্য সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় মাদকবিরোধী গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টার দিকে রায়গঞ্জ পৌরসভার ধানগড়ায় বিশ্বসাহিত্য কেন্দ্র পাঠাগারে আয়োজিত এ বৈঠকে প্রধান অতিথি ছিলেন রায়গঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আয়নুল হক। সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক কলম সৈনিক পত্রিকার সম্পাদক আবদুল হামিদের সঞ্চালনায় বক্তব্য দেন রায়গঞ্জ পৌরসভার মেয়র মোশারফ হোসেন আকন্দ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, মহিব এডুকেশন গ্রুপের চেয়ারম্যান এ এইচ এম মহিবুল্লাহ, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফজল-এ-খোদা লিটন প্রমুখ। রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি|