মাদকবিরোধী চেতনা জাগাতে...
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষার্থীদের মনে মাদকবিরোধী চেতনা জাগানোর জন্য রাজশাহীর বাঘা উপজেলার বাউসা টেকনিক্যাল কলেজ অ্যান্ড ভোকেশনাল ইনস্টিটিউট মাঠে গতকাল সোমবার এক কর্মশালার আয়োজন করা হয়। বেসরকারি সংস্থা অনুশীলন ফাউন্ডেশন এই কর্মশালার আয়োজন করে। সকাল ১০টায় কলেজের শিক্ষক, অভিভাবক এবং প্রশাসনের পক্ষ থেকে এলাকায় মাদকবিরোধী শোভাযাত্রা বের করা হয়। পরে কলেজের অধ্যক্ষ রেজাউল করিমের সভাপতিত্বে কর্মশালা হয়। এই কর্মশালার উদ্বোধন করেন একুশে পদকপ্রাপ্ত বই প্রেমিক পলান সরকার। এতে প্রধান অতিথি ছিলেন বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হামিদুর রশিদ।