মাদকবিরোধী টেলিফোন পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বুধবার রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো ভবনে মাদকবিরোধী আন্দোলনের নিয়মিত আয়োজন টেলিফোন পরামর্শ পর্ব দুপুর ১২টা থেকে বেলা দুইটা পর্যন্ত অনুষ্ঠিত হয়। এতে মনোরোগ বিশেষজ্ঞ আহমেদ হেলাল ৪৫ জন মাদকসেবী এবং তাদের অভিভাবকদের বিভিন্ন প্রশ্নের উত্তর ও পরামর্শ দেন টেলিফোনে। পরামর্শ গ্রহণকারীদের মধ্যে ২৫ জনই সরাসরি মাদকাসক্ত। অন্যরা ছিলেন অভিভাবক। অভিভাবকেরা তাঁদের সন্তানদের জন্য পরামর্শ নিতে টেলিফোন করেছিলেন।
টেলিফোনে দুটি কল ছিল কিছুটা ব্যতিক্রম। দুজন মাদকসেবীর সন্তানেরা পরামর্শ পেতে টেলিফোন করেছিলেন। ওই দুজনের বয়স ৬০ বছরের বেশি। এঁদের একজন প্রায় ৩০ বছর ধরে নিয়মিত মদ্যপানে আসক্ত ছিলেন এবং এখন ইয়াবায় আসক্ত। অন্যজন নিয়মিত পেথিডিন নিচ্ছেন। পরামর্শ হিসেবে বলা হয়েছে, যেহেতু তাঁদের বয়স বেশি, তাই তাঁদের শারীরিক পরীক্ষা–নিরীক্ষা করতে হবে, পাশাপাশি মানসিক রোগের চিকিৎসক দেখাতে হবে। প্রতি মাসে এই আয়োজন ছাড়া প্রথম আলো ট্রাস্ট মাদকবিরোধী আন্দোলনের অংশ হিসেবে ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে মাদকসেবীদের সরাসরি অংশগ্রহণে একটি অনুষ্ঠানের আয়োজন করে আসছে।