মাদকবিরোধী পদযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় গতকাল রোববার মাদকবিরোধী পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মাদক ও জুয়া প্রতিরোধ আঞ্চলিক কমিটির উদ্যোগে গতকাল সকালে উপজেলার লোকেরপাড়া থেকে পদযাত্রা শুরু হয়। আশপাশের কয়েকটি গ্রামের ১০ কিলোমিটার সড়ক প্রদক্ষিণ করে এটি ভূঞাপুর উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন সংগঠনটির সভাপতি কাপাশ খান, ভূঞাপুর পৌরসভার সাবেক কমিশনার আজহারুল ইসলাম, সংগঠনটির সাধারণ সম্পাদক আবদুর রশিদ প্রমুখ।