‘প্রকৃতি থেকে জ্ঞান অর্জন’—স্লোগান নিয়ে ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়—ডুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের শিক্ষার্থীরা সপ্তাহব্যাপী শিক্ষাসফর শুরু করেছেন। সফরকালে তাঁরা প্রথম আলোর সহযোগিতায় মাদকবিরোধী প্রচারণা চালাচ্ছেন। শিক্ষাসফর কমিটির আহ্বায়ক রবিউল হোসেন জানান, ২২ জুলাই রাতে তাঁরা ক্যাম্পাস থেকে রওনা হন। পর দিন তাঁরা চট্টগ্রাম শহরে অবস্থান করেন। একদিন পর তাঁরা রাঙামাটির উদ্দেশে যাত্রা শুরু করেন। সেখানে শুভলং পাহাড়, বৌদ্ধবিহার, শহীদ মোয়াজ্জেম নৌ ঘাঁটিসহ বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেন। পথে বিভিন্ন স্থানে তাঁরা সাধারণ মানুষের সঙ্গে মাদকের কুফল সম্পর্কে আলোচনা করেন। মাদক থেকে নিজেদের দূরে রাখার জন্য মানুষের প্রতি তাঁরা আহ্বান জানান। প্রথম আলো এ প্রচারণায় সহযোগিতা করছে। শিক্ষাসফরে নেতৃত্ব দিচ্ছেন তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের সহকারী অধ্যাপক কাজী রফিকুল ইসলাম ও প্রভাষক উৎপল কুমার।