মাদকবিরোধী মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুর উপজেলায় মাদকবিরোধী মানববন্ধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সৈয়দপুর প্রেসক্লাবের সামনে শহীদ জিকরুল হক সড়কে শহরের ইসলামবাগ ও রসুলপুর মহল্লার বাসিন্দারা এ কর্মসূচি পালন করেন। এতে বিভিন্ন শ্রেণী-পেশার পাঁচ শতাধিক লোক অংশ নেন। মানববন্ধনে এলাকাবাসী বলেন, সৈয়দপুর শহরের আনাচে-কানাচে অসংখ্য মাদকের আখড়া গজিয়ে উঠেছে। এভাবে চলতে থাকলে তাঁদের সন্তানেরা অন্ধকার পথে যেতে খাকবে। তাঁরা মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। মানববন্ধনে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা সংসদের সৈয়দপুর উপজেলা ইউনিটের কমান্ডার একরামুল হক, সাবেক ওয়ার্ড কাউন্সিলর হিটলার চৌধুরী, সাংবাদিক তোফাজ্জল হোসেন, এম এ করিম, রেজা মাহমুদ প্রমুখ। পরে একটি মাদকবিরোধী মিছিল শহর প্রদক্ষিণ করে।