প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদীতে মাদক ও সন্ত্রাসবিরোধী শোভাযাত্রা হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় ও পৌরসভার যৌথ আয়োজনে পৌর ভবন থেকে শোভাযাত্রা শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা হয়। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পরিদর্শক মেহেদী হাসানের সভাপতিত্বে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংস্কৃতিক ও রাজনৈতিক নেতারা শোভাযাত্রায় অংশ নেন। এর আগে পৌরসভা কার্যালয়ে মাদকবিরোধী গণস্বাক্ষর কার্যক্রম অনুষ্ঠিত হয়।