মাদকবিরোধী শোভাযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুবসমাজকে মাদকের থাবা থেকে রক্ষা করতে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর গতকাল বুধবার দিনাজপুরে শোভাযাত্রা করেছে। সকাল সাড়ে নয়টার দিকে শোভাযাত্রাটি দিনাজপুর সরকারি কলেজের প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের ভেতর দিয়ে চার কিলোমিটার পথ অতিক্রম করে জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ হয়। শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা এসব স্থানে মাদক বিরোধী ও সচেতনতামূলক সাত হাজার লিফলেট বিলি করেন। শোভাযাত্রায় দিনাজপুর, নীলফামারী, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার ২২টি শিক্ষাপ্রতিষ্ঠান এবং দিনাজপুর জেলা ও পুলিশ প্রশাসনসহ সদর উপজেলার বিভিন্ন কলেজ ও স্কুলের শিক্ষার্থী অংশ নেন।