প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারে গতকাল রোববার মাদকবিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় ৪৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) শ্রীমঙ্গল সেক্টর এ কর্মসূচির আয়োজন করে। সকালে শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বের করা হয় একটি শোভাযাত্রা। এতে বিভিন্ন স্কুল-কলেজের সহস্রাধিক শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে মৌলভীবাজার সরকারি কলেজ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ৪৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আনিসুজ্জামান। প্রধান অতিথি ছিলেন বিজিবি সরাইল অঞ্চলের অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মো. খায়রুল বাশার।
মৌলভীবাজার প্রতিনিধি