মাদকবিরোধী শোভাযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রামগতি উপজেলা সদরের চর আলেকজান্ডারে গত বৃহস্পতিবার বিভিন্ন প্রাথমিক ও উচ্চবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মাদকবিরোধী শোভাযাত্রা বের করে। জেলা প্রশাসকের সপ্তাহব্যাপী মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ শোভাযাত্রার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দৌলতুজ্জামান খান শোভাযাত্রার নেতৃত্ব দেন। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরাও এতে উপস্থিত ছিলেন। পরে আলেকজান্ডার পাইলট উচ্চবিদ্যালয় মিলনায়তনে মাদকবিরোধী আলোচনা অনুষ্ঠিত হয়।