মাদকবিরোধী সংগঠনের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তামাকজাত দ্রব্যের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনমত ও জনগণকে অবহিত করতে মানববন্ধন এবং গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে মাদকবিরোধী সংগঠন ডব্লিউবিবি ট্রাস্ট ও প্রত্যাশা। গতকাল বৃহস্পতিবার বাংলা একাডেমির প্রধান ফটকের সামনে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ধূমপানের ক্ষতিকর দিক সম্পর্কে সর্বস্তরের জনগণকে সচেতন করতে আগামী ১৯ মার্চের মধ্যে দেশের সব তামাক কোম্পানির তামাকজাত দ্রব্যের মোড়কে ক্ষতিকর সতর্কবাণী প্রদান করতে হবে। এতে কোনো টালবাহানা করা যাবে না। তামাক নিয়ন্ত্রণ বিধিমালা অনুযায়ী তা বাধ্যতামূলক।
প্রত্যাশার সাধারণ সম্পাদক হেলাল আহমেদের সভাপতিত্বে ডব্লিউবিবি ট্রাস্টের সদস্য শুভ কর্মকারের সঞ্চালনায় মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচিতে ফরজানা লিজা, মুহিউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।