মাদকবিরোধী সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর পিরোজপুর কার্যালয়ের উদ্যোগে গতকাল শনিবার মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী গণসচেতনতামূলক আলোচনা সভা হয়। স্থানীয় আফতাব উদ্দিন মহাবিদ্যালয় মিলনায়তনে এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এ কে এম শামিমুল হক ছিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সহাদেব চন্দ্র পাল। আলোচনা করেন জেলা তথ্য কর্মকর্তা রিয়াদুল ইসলাম, পৌর কাউন্সিলর সাদুল্লাহ লিটন, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর পিরোজপুর কার্যালয়ের পরিদর্শক শামসুল আলম। সভায় উপস্থিত রোভার স্কাউট সদস্য এবং আফতাব উদ্দিন মহাবিদ্যালয়ের শিক্ষার্থীদের মাদককে না বলার শপথ করানো হয়।  পিরোজপুর প্রতিনিধি