প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় মাদকবিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে গত বুধবার বিকেলে শেখরনগর ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এই সভা হয়। ইউনিয়ন পরিষদের সহযোগিতায় সভায় সভাপতিত্ব করেন শেখরনগর ইউপির চেয়ারম্যান এস এম আমজাদ হোসেন। প্রধান অতিথি ছিলেন ইউএনও রওনক আফরোজা সোমা। আলোচনায় অংশ নেন স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হেলেনা ইয়াসমিন প্রমুখ।