মাদকবিরোধী সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জ সদর উপজেলার হাতিমারা চৌরাস্তাসংলগ্ন একটি কমিউনিটি সেন্টারে গতকাল শনিবার বিকেলে মাদকবিরোধী এক সভা অনুষ্ঠিত হয়েছে। কমিউনিটি পুলিশিং ফোরাম মুন্সিগঞ্জ সদর উপজেলার আয়োজনে সভায় প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার। সংগঠনের সভাপতি এম এ কাদের মোল্লার সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন অতিরিক্ত পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, এএসপি সদর সার্কেল মোহাম্মদ ইমদাদ হোসাইন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের ফকির, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মতিউল ইসলাম, রামপাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন, রামপাল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোশারফ হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক আবদুল হাকিম প্রমুখ।