মাদকবিরোধী সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনায় শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী মতবিনিময় সভা হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে শহরের মোক্তারপাড়া এলাকায় জেলা পাবলিক হলে নেত্রকোনা রেড ক্রিসেন্ট সোসাইটি ও জেলা শিক্ষা কার্যালয় এই কর্মসূচির আয়োজন করে। এতে জেলা শিক্ষা কর্মকর্তা মো. ওয়ালী উল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মুশফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার জয়দেব চৌধুরী। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম রিয়াজ উদ্দীন, স্বাবলম্বী উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক বেগম রোকেয়া, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক গাজী মোজাম্মেল হোসেন প্রমুখ বক্তৃতা করেন। সভায় শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে চার শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।