মাদকবিরোধী সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জে গতকাল মাদকবিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মানিকগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা এ সভার আয়োজন করেন। বিকেল চারটার দিকে পৌর এলাকার পূর্ব দাশড়ার কাটাখালী সেতুর পাশে এ সভা অনুষ্ঠিত হয়। পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবদুর রাজ্জাকের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান, মানিকগঞ্জ চেম্বারের সভাপতি সুদেব সাহা, প্রভাষক বাসুদেব সাহা প্রমুখ। সভায় ১০টি গ্রামের বিভিন্ন শ্রেণি ও পেশার লোকজন উপস্থিত ছিলেন। তাঁদের সবাই মাদককে ‘না’ বলেন এবং এর বিরুদ্ধে শপথ নেন।