প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার সেনগাঁও ইউনিয়ন সদরে গতকাল বুধবার বেলা তিনটায় মাদক ও এইডসবিরোধী অবহিতকরণ সভা হয়। সেনগাঁও ইউনিয়ন ফেডারেশন এর আয়োজন করে। ইউনিয়ন ফেডারেশন ও ইউনিয়ন স্বাস্থ্য কমিটির সদস্য ও ইউপি সদস্যরা সভায় উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন ফেডারেশনের চেয়ারম্যান মালেকা বেগম। প্রধান অতিথি ছিলেন সেনগাঁও ইউপি চেয়ারম্যান মো. মোস্তাফিজার রহমান। বিশেষ অতিথি ছিলেন মশিউর রহমান প্রামাণিক, এনামুল হক, তারেকা বেগম। বিকেল চারটার দিকে সেখানে মাদক ও এইডসবিরোধী সিনেমা প্রদর্শিত হয়।