মাদকবিরোধী সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জ সদর উপজেলার চরকেওয়া ইউনিয়নের মুন্সিরহাট এলাকার একটি কমিউনিটি সেন্টারে গতকাল বুধবার বিকেলে মাদক ও সন্ত্রাসবিরোধী সভা হয়েছে। সদর উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান। সদর থানার ওসি মো. ইউনুচ আলী ভূইয়ার সঞ্চালনায় আলোচনায় অংশ নেন এএসপি (ট্রাফিক) আবু বক্কর সিদ্দিক, কমিউনিটি পুলিশিং ফোরামের জেলার সাধারণ সম্পাদক মতিউল ইসলাম, সদর উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি এম এ কাদের, চরকেওয়ার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান প্রমুখ।