মাদকবিরোধী সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে নীলফামারীর ডিমলা উপজেলায় সমাবেশ হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রংপুর সেক্টরের উদ্যোগে গতকাল সোমবার উপজেলার ছাতনাই বহুমুখী উচ্চবিদ্যালয়ের হলরুমে এ কর্মসূচি পালন করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু রাফা মো. আরিফ। প্রধান অতিথি ছিলেন রংপুর সেক্টর কমান্ডার কর্নেল নেয়ামুল ইসলাম ফাতেমী।