মাদকবিরোধী সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘মাদককে না বলুন, সমাজকে বাঁচান’ প্রতিপাদ্য নিয়ে গোপালগঞ্জে মাদকবিরোধী সমাবেশ হয়েছে। গতকাল সোমবার সকালে সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে এ সমাবেশ হয়। নূর মোহাম্মদ সিকদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি ছবেদ আলী ভূইয়া, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বি এম লিয়াকত আলী, ইউপি চেয়ারম্যান ওবায়দুর রহমান ভূইয়া, ঢাকা কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক চয়ন ভূইয়া প্রমুখ। সমাবেশ শেষে ১১ সদস্যবিশিষ্ট মাদক প্রতিরোধ কমিটি গঠন করা হয়। লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি