মাদকবিরোধী সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদককে ‘না’ বলার প্রত্যয় নিয়ে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় গতকাল বুধবার বেলা ১১টায় মতলব ডিগ্রি কলেজ মিলনায়তনে মাদকবিরোধী সমাবেশ হয়েছে। চাঁদপুর জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এ সমাবেশের আয়োজন করে। কলেজের অধ্যক্ষ মো. আবদুস সামাদের সভাপতিত্বে সমাবেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা ইসলাম, উপাধ্যক্ষ আসাদুর রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের পরিদর্শক মো. তাজুল ইসলাম, শিক্ষক রফিকুল ইসলাম, কাওছার রসিদ, শিক্ষার্থী রাকিবুল ইসলাম ও বায়েজিদ মোল্লা বক্তব্য দেন। সমাবেশে অর্ধশতাধিক শিক্ষক ও পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশ নেন। পরে শিক্ষার্থীদের মাদককে ‘না’ বলার শপথ পড়ান ইউএনও।