মাদকবিরোধী সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা শহরের কুঠিপাড়া মিতালি বাজার চত্বরে স্বেচ্ছাসেবী সংগঠন কুঠিপাড়া আলোর প্রত্যাশার আয়োজনে গতকাল রোববার দুপুরে মাদকবিরোধী সমাবেশ হয়েছে। সংগঠনের সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন গাইবান্ধা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইউনূস আলী, সংগঠনের প্রধান উপদেষ্টা নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম প্রমুখ। পাড়া-মহল্লায় মাদকের ব্যবহার বৃদ্ধি নিয়ন্ত্রণে প্রশাসনের ব্যর্থতা নিয়ে তাঁরা উদ্বেগ প্রকাশ করেন এবং মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।