মাদকবিরোধী সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে গোলাপগঞ্জ ইউনিয়নের ডাংশের ঘাট মাঝোপাড়ায় গতকাল রোববার মাদকবিরোধী সমাবেশ হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বজলুর রশীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন, ভাইস চেয়ারম্যান পারুল বেগম, গোলাপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদুল কবির। সমাবেশে গোলাপগঞ্জ ইউনিয়নের বিভিন্ন গ্রামের তিন শতাধিক নারী-পুরুষ মাদক প্রতিরোধে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।