মাদকবিরোধী সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপজেলার সীমান্তবর্তী উত্তর ইউনিয়নের আজমপুর রেলওয়ে স্টেশন এলাকায় ওই সমাবেশ থেকে জানানো হয়, বাড়ি বাড়ি গিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হবে। মাদকের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে। আখাউড়া উত্তর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ওই সমাবেশের আয়োজন করা হয়।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবু সাঈদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামান। বক্তব্য দেন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন তরফদার, আমোদাবাদ আলহাজ শাহ আলম উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মো. তারেকসহ আবদুস সাত্তার, শাহীন খান প্রমুখ।