মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে গতকাল শুক্রবার বিকেলে নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে সহস্রাধিক লোক অংশ নেন।
নাকশি মাদ্রাসা মাঠে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস বোস। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা প্রশাসক আ. গাফ্ফার খান, পুলিশ সুপার আবদুল কাদের, জেলা আইনজীবী সমিতির সভাপতি সোহরাব হোসেন বিশ্বাস প্রমূখ।