মাদকবিরোধী সাইকেল শোভাযাত্রা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদকবিরোধী জনসচেতনতা বাড়াতে মানিকগঞ্জে গতকাল সোমবার সাইকেল শোভাযাত্রা হয়েছে। বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজার (বারসিক) ও মাদকবিরোধী ছাত্রমঞ্চ নামের একটি সংগঠন যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। সকাল ১০টায় মানিকগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভিন্ন স্থান ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শোভাযাত্রাটি শেষ হয়। এ সময় মাদকবিরোধী প্রচারপত্র বিতরণ করা হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে বেসরকারি উন্নয়নমূলক সংস্থা স্যাকের পরিচালক দীপক কুমার ঘোষ, তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা কমিটির জেলা সদস্যসচিব ইকবাল হোসেন প্রমুখ বক্তব্য দেন।