মাদকবিষয়ক প্রতিবেদন জমার সময় বাড়ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদক বিষয়ে প্রতিবেদন জমা দেওয়ার সময় বাড়িয়েছে প্রথম আলো ট্রাস্ট। আগামী ৩ জুনের মধ্যে প্রতিবেদন জমা দিতে হবে। প্রতি শাখায় তিনটি করে পুরস্কার থাকবে।সংবাদপত্রে প্রকাশিত ও টেলিভিশনে প্রচারিত প্রতিবেদনের জন্য দুটি শাখায় পুরস্কার দেওয়া হবে। প্রথম আলো ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়, জুন ২০১১ থেকে মে ২০১২ পর্যন্ত সংবাদপত্রে প্রকাশিত এবং টেলিভিশনে প্রচারিত মাদকবিরোধী সব প্রতিবেদন এ প্রতিযোগিতার জন্য জমা দেওয়া যাবে। ধারাবাহিক প্রতিবেদন বিশেষ গুরুত্ব পাবে।দুই বছর ধরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে প্রথম আলো ট্রাস্ট মাদকবিষয়ক প্রতিবেদনের ওপর পুরস্কার দিচ্ছে। প্রথম পুরস্কার ৫০ হাজার, দ্বিতীয় পুরস্কার ২৫ হাজার ও তৃতীয় পুরস্কার ১৫ হাজার টাকা। প্রতিবেদককে পত্রিকা/টিভি চ্যানেলের নাম ও প্রকাশের তারিখসহ ছাপা প্রচারিত প্রতিবেদনের মূল কপি/ফটোকপি/ স্ক্যান কপি/সিডি/ডিভিডি পাঠাতে হবে। সঙ্গে যোগাযোগের ঠিকানাসহ লেখকের এক কপি ছবি ও সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত পাঠাতে হবে। প্রতিবেদন পাঠানোর ঠিকানা: প্রথম আলো ট্রাস্ট, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫। অথবা ই-মেইল করা যাবে [email protected] ঠিকানায়।