মাদকমিশ্রিত কোমল পানীয় উদ্ধার, গ্রেপ্তার ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার ধামরাই উপজেলার অর্জুন নালাই গ্রামে একটি অনুমোদনহীন কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কোমল পানীয় উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা এ অভিযান চালান। এ কোমল পানীয় মাদকমিশ্রিত বলে অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানিয়েছেন। অবৈধ পানীয় উৎপাদনে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন: কারখানার মালিক শামসুজ্জামানের ছোট ভাই মো. খালিকুজ্জামান (৩৫), জুয়েল আহামেদ (৩০), মো. আবু বক্কর সিদ্দিক (৫০) ও মো. মোরশেদ আলম (২৭)।ধামরাই থানার পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রের বর্ণনা অনুযায়ী, অর্জুন নালাই গ্রামের বাসিন্দা মো. শামসুজ্জামান দীর্ঘদিন ধরে নিজ গ্রামে ‘রুহান ফুড প্রডাক্টস’ নামের একটি কারখানা গড়ে সেখানে বিভিন্ন নামে মাদকমিশ্রিত কোমল পানীয় উৎপাদন করে তা বাজারজাত করে আসছিলেন। ওই কারখানায় উৎপাদিত পানীয় প্রতিদিন আট থেকে ১০টি মাইক্রোবাসে করে টাঙ্গাইলসহ দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় পাঠানো হয়। এসব তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা অঞ্চলের কর্মকর্তারা গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে ওই কারখানায় অভিযান চালান।