মাদকমুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের সবখানেই মাদকের ভয়াবহতা। মানিকগঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকায় এই ভয়াবহতা ছিল সবচেয়ে বেশি। তবে এক মাসে পুলিশের মাদকবিরোধী সাঁড়াশি অভিযানে পৌর এলাকায় ৮০ ভাগ মাদক নির্মূল হয়েছে। পুলিশ সুপার মাহফুজুর রহমান গতকাল সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছেন। নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, এক মাসে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১ হাজার ১৩৯টি ইয়াবা বড়ি, ৩৪ কেজি গাঁজা, ১৫ গ্রাম হেরোইন, ১২ লিটার চোলাই মদ, ৭৭ বোতল ফেনসিডিল ও ২৩ হাজার ৫০৫টি নেশাজাতীয় অ্যাম্পুল জব্দ করা হয়। আটক করা হয় নারীসহ ২০৪ জন মাদকাসক্ত ও মাদক ব্যবসায়ীকে।