মাদকমুক্ত করতে বাড়িওয়ালাদের উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে টঙ্গীর বড় দেওড়া আদর্শ পাড়া এলাকায় নিয়মিত মাদক সেবন করে আসছিলেন কয়েকজন যুবক। তাঁদের ফাঁদে পড়ে মাদকাসক্ত হয়ে পড়ছিলেন এলাকার বিভিন্ন বাড়িতে থাকা শ্রমিক ও ছাত্ররা।কিন্তু বাড়ি মালিক কল্যাণ সমিতির উদ্যোগে যুবকেরা ভবিষ্যতে আর মাদক সেবন না করার অঙ্গীকার করেছেন। গত শনিবার রাতে এলাকায় এক বৈঠকে যুবকেরা সবার সামনে অঙ্গীকার করে বলেন, ‘আমরা আর মাদক সেবন করব না।’ একই সময় এলাকার দোকানি তারা মিয়া প্রতিশ্রুতি দেন, তাঁর দোকানে কাউকে মাদক সেবন করতে দেবেন না। মাদকাসক্ত ব্যক্তিদের আড্ডা বসাতে দেবেন না।বড় দেওড়া আদর্শ পাড়া বাড়ি মালিক কল্যাণ সমিতির সহসভাপতি হজরত আলী বলেন, ‘আমরা চাই, অভিযুক্ত যুবকেরা অন্যদের মতো সুন্দর জীবন যাপন করুক। আমরা তাদের পাশে থাকব।’