মাদকমুক্ত করার ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইল পৌরসভাসহ জেলার ৪ থানার ৪টি ইউনিয়ন আগামী ৯০ দিনের মধ্যে মাদকমুক্ত করার ঘোষণা দিলেন নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম। গত বৃহস্পতিবার সকালে মাদক ও জঙ্গিবিরোধী শোভাযাত্রার সময় পথসভায় তিনি এ ঘোষণা দেন। নড়াইল জেলা পুলিশ এই শোভাযাত্রা ও পথসভার আয়োজন করে। পুলিশ সুপার বলেন, মাদক ও জঙ্গিমুক্ত নড়াইল জেলা গড়ার লক্ষ্যে পুলিশ কাজ শুরু করেছে। এ অভিযান সফল করতে সাংবাদিকসহ সবার সহযোগিতা প্রয়োজন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম, সহকারী পুলিশ সুপার মো. মেহেদি হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।