মাদকমুক্ত করার প্রতিশ্রুতি এসপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়াকে মাদকমুক্ত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন নবনিযুক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান। গতকাল শনিবার দুপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই প্রতিশ্রুতি দেন। পুলিশ সুপারের সমেঞ্চলনকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম, সহকারী পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মিজানুর রেজা, সহসভাপতি পীযূষ কান্তি আচার্য প্রমুখ। পুলিশ সুপার মনিরুজ্জামান বলেন, মাদক প্রতিরোধের পাশাপাশি শিগগিরই অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চালানো হবে। এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়ায় সন্ত্রাস ও দাঙ্গা-হাঙ্গামা ঠেকাতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন তিনি।