মাদকমুক্ত ক্যাম্পাসের দাবিতে ছাত্রলীগের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদকমুক্ত ক্যাম্পাস নিশ্চিতকরণের দাবিতে গতকাল রোববার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছে ছাত্রলীগ।
ক্যাম্পাসে শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনের সামনে বেলা একটায় এ কর্মসূচি পালন করা হয়। এতে ছাত্রলীগের চার শতাধিক নেতা-কর্মী অংশ নেন। ভারপ্রাপ্ত উপাচার্য জসীমউদ্দিন খান, প্রক্টর এ কে এম জাকির হোসেন, সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টা মো. আলমগীর হোসেন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রুবেল প্রমুখ বক্তব্য দেন। মিয়া মোহাম্মদ রুবেল বলেন, ‘মাদকসেবী কারও স্থান ছাত্রলীগে হবে না। আগামী এক মাসের মধ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মাদকমুক্ত করা হবে।’ ভারপ্রাপ্ত উপাচার্য জসীমউদ্দিন খান বলেন, ছাত্রলীগের একার পক্ষে এ কাজ করা সম্ভব নয়। বিশ্ববিদ্যালয় পরিবারের সবাইকে এগিয়ে আসতে হবে।