প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ফরাজীকান্দি ইউনিয়নকে মাদকমুক্ত ঘোষণা করা হয়েছে। গত সোমবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এ ঘোষণা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মফিজুল ইসলাম। ওই সভায় বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আহম্মেদ, ভাইস চেয়ারম্যান আরিফুল ইসলাম, থানার ওসি আলমগীর হোসেন মজুমদার প্রমুখ। ইউএনও বলেন, মঙ্গলবার (গতকাল) থেকে ওই ইউনিয়নে মাদক গ্রহণ, পরিবহন ও বিক্রি সম্পূর্ণভাবে বন্ধ থাকবে।