মাদকমুক্ত ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বড়কুল পশ্চিম ইউনিয়নকে মাদকমুক্ত ঘোষণা করা হয়েছে। রামচন্দ্রপুর ভূঁইয়া একাডেমি প্রাঙ্গণে গতকাল রোববার ইউনিয়ন কমিউনিটি পুলিশিংয়ের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে এএসপি (হাজীগঞ্জ সার্কেল) আবদুল হানিফ বলেন, মাদক নির্মূলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মাদক সেবনকারী ও বিক্রেতাদের ধরে পুলিশে সোপর্দ করার জন্য তিনি এলাকাবাসীর প্রতি আহ্বান জানান। এর আগে একাডেমির শিক্ষার্থী ও এলাকাবাসীকে নিয়ে পুলিশ মাদকবিরোধী শোভাযাত্রা করে। সভায় আরও উপস্থিত ছিলেন থানার ওসি মো. শাহ আলম, উপপরিদর্শক মো. মনির হোসেন প্রমুখ। হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি|