মাদকমুক্ত ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুর পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডকে মাদকমুক্ত ঘোষণা করেছেন পুলিশ সুপার (এসপি) শামসুন্নাহার। গতকাল শনিবার জেলা পুলিশের মাসব্যাপী মাদক নির্মূল অভিযান কর্মসূচির অংশ হিসেবে কমিউনিটি পুলিশিং চাঁদপুর অঞ্চল ৬-এর আলোচনা সভা হয়। সেখানে এসপি ওই ঘোষণা দেন। এর আগে মাদকবিরোধী এক শোভাযাত্রা ১৫ নম্বর ওয়ার্ডের বিষ্ণুদী রোড, জিটি রোড, বিটি রোড, টেকনিক্যাল স্কুল ও শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে ওয়ার্ডের পাঁচটি মহল্লার নেতা, সুধী সমাজ ও বিভিন্ন স্তরের জনগণ অংশ নেন। এসপি বলেন, এরপরও কেউ মাদকের সঙ্গে জড়িত থাকলে কঠিন শাস্তি দেওয়া হবে।